আন্তর্জাতিক মানবিক ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থা কাতার চ্যারিটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘প্রজেক্ট অফিসার (নার্স)’ পদে কর্মী নিয়োগে ৯ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে-চলবে ৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট অফিসার (নার্স)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে হবে
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা
*নার্সিংয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে
*নার্সিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন থাকতে হবে
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
শেষ তারিখ: আগামী ৯ অক্টোবর ২০২৬
