জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘অফিসার (টেম্পোরারি) পদে কর্মী নিয়োগে ২৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ আগস্ট থেকেই শুরু হয়েছে-চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগের নাম: অ্যাপ্লয়ি ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং
পদের নাম: অফিসার (টেম্পোরারি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ন্যূনতম ২২ বছর হতে হবে
কর্মস্থল: ঢাকা
আবেদনের যোগ্যতা
*স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
শেষ তারিখ: আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬
