অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইনবাউন্ড সাপ্লাই চেইন বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার
বিভাগ: ইনবাউন্ড সাপ্লাই চেইন
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: সময় ব্যবস্থাপনা এবং চাপের মুখে কাজ করার সক্ষমতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: সংশ্লিষ্ট শিল্পের মান অনুযায়ী এবং আলোচনার সাপেক্ষে পারিশ্রমিক নির্ধারিত হবে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তিকালীন কভারেজসহ), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, পিক-অ্যান্ড-ড্রপ সুবিধা (প্রাপ্যতা সাপেক্ষে), আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট সুবিধা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬
