সম্প্রতি প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিটেল বিজনেস বিভাগ বিজনেস এক্সপানশন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: বিজনেস এক্সপানশন ম্যানেজার
বিভাগ: রিটেল বিজনেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আর্থিক মডেলিং ও বিনিয়োগের ওপর আয় বিশ্লেষণ, এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ইআরপি সিস্টেমে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৭ থেকে ৩৭ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ২২ আগস্ট ২০২৬
