০২ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৮২ লক্ষ ২১ হাজার ৬৩৭ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৩২ দশমিক ৭১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ০ দশমিক ২০ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ২৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৮ দশমিক ৬১ পয়েন্ট ও ১৪২৩৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৭ টির এবং কমেছে ৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টি কোম্পানির শেয়ারের।
