০২ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১৪ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ০ দশমিক ৩৮ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ২৫ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৯ দশমিক ২১ পয়েন্ট ও ১৪২৩৩ দশমিক ৫৪ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৪ টির এবং কমেছে ৪৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টি কোম্পানির শেয়ারের।
