দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৮ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় প্রতি ১ টাকা ১ পয়সা । গত বছর একই সময়ে ৯৬ পয়সা আয় হয়েছিল।
আলোচিত অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৮৬ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির দুই প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৬ টাকা ৬৮ পয়সা, যা গত বছর একই সময়ে ১০ টাকা ৯৬ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ২৬ টাকা ৩৯ পয়সা।
