২৬ জুলাই (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৭৮০ কোটি ৬৩ লক্ষ ৯১ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৯ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৪ দশমিক ৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে এবং ‘ডিএস৩০’ সূচক ৬ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৭৭ দশমিক ৩০ পয়েন্ট এবং ২১৮৬ দশমিক ২০ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬ টি এবং কমেছে ২৪০ টি আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টি কোম্পানির শেয়ারের।
