২৬ জুলাই (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৩২ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫০৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৩৯ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১৭ দশমিক ৩১ পয়েন্ট ও ১৪১১৯ দশমিক ২৪ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১ টির এবং কমেছে ৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২২ টি কোম্পানির শেয়ারের।
