২৩ জুলাই (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৬২ লক্ষ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৩ কোটি ২৪ লক্ষ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে এম.এল. ডাইং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৪ লক্ষ ৬৫ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, আইটি কনসালটেন্টস পিএলসি, তাওফিকা ফুডস এবং লাভেলো আইসক্রিম পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
