২০ জুলাই (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ৪৭ কোটি ১৬ লক্ষ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ৬৯ লক্ষ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডর শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৭ লক্ষ ৩৫ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: এসিআই ফর্মুলেশনস পিএলসি ,ফার ইস্ট নিটিং এন্ড ডাইং লিমিটেড,বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি),জেনেক্স ইনফোসিস লিমিটেড ,আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি ,এম.এল ডাইং লিমিটেড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।
