২০ জুলাই (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ১১ কোটি ১৫ লক্ষ ৪৪ হাজার ২১৫ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ২৩ দশমিক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬১৫ দশমিক ৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ০ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৫০ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৯ দশমিক ১৯ পয়েন্ট ও ১৪১৯১ দশমিক ৯৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০ টির এবং কমেছে ৯৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টি কোম্পানির শেয়ারের।
