মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল, মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিভাগ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/শিফট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/শিফট ইঞ্জিনিয়ার
বিভাগ: ইলেকট্রিক্যাল, মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস ও প্রোডাকশন রিপোর্টিংয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ২৫ জুলাই ২০২৬
