১৯ জুলাই (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৮২ লক্ষ ৮৯ হাজার ৫৮৩ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৬১ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬৩৯ দশমিক ১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৫ দশমিক ৫৭ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৯৯ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৮ দশমিক ৯৪ পয়েন্ট ও ১৪২৪২ দশমিক ৭০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬ টির এবং কমেছে ১৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টি কোম্পানির শেয়ারের।
