১৯ জুলাই (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৭ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬৯৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১ দশমিক ২২ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৫২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৩ দশমিক ২৮ পয়েন্ট ও ১৪২৯০ দশমিক ৪৮ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬ টির এবং কমেছে ৬৪ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯ টি কোম্পানির শেয়ারের।
