১৬ জুলাই (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৩ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ১৬ জুলাই (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে এআইবিএল ১ম ইসলামি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৪০ পয়সা বা ৬ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: অগ্নি সিস্টেমস পিএলসি,অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসি, এম.এল. ডাইং লিমিটেড, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, আমান ফিড পিএলসি এবং মীর আখতার হোসেন লিমিটেড।
