১৫ জুলাই (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮ টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭ কোটি ৩ লক্ষ ২১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
এদিন লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।। কোম্পানিটির ১ কোটি ৭০ লক্ষ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ১৫ লক্ষ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি।
