দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান রেণউইক, যজ্ঞেশ্বর এন্ড কোম্পানি (বিডি) লিমিটেডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং শেয়ার লেনদেনের পরিমাণ (ভলিউম) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় কোম্পানিটির শেয়ার লেনদেন আজ ১৫ জুলাই (বুধবার) দিনের বাকি সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির শেয়ারের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি এবং লেনদেনের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ায় নিয়ন্ত্রক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিনিয়োগকারীদের এ বিষয়ে সতর্কতার সঙ্গে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
