১৩ জুলাই (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ১৬৫ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইএবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ইউনিটের দর ২০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ফ্যামেলি টেক্সট বিডি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এআইবিএল ১ম ইসলামি মিউচুয়াল ফান্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্রামীণ ওয়ান : স্কিম টু।
