১৩ জুলাই (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছেমালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ৫৩ কোটি ১৯ লক্ষ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩০ কোটি ২৪ লক্ষ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২৭ লক্ষ ৩৬ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি, শার্প ইন্ড্রাস্টিজ পিএলসি, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ড্রাস্টিজ পিএলসি, মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
