০৬ জুলাই (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৮৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ১৭০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১৭ দশমিক ১৫ পয়েন্ট ও ১৪১২৪ দশমিক ০৩ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮ টির এবং কমেছে ২৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টি কোম্পানির শেয়ারের।
