নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির আইটি সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগ সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার।
বিভাগ: আইটি সার্ভিস ম্যানেজমেন্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: সিএসই. আইসিটি, আইটি বা সমমানের বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ৩৬৫ প্রশাসন ও সহায়তা হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিংয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৪ জুলাই ২০২৬।
