ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি জাভা ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: জাভা ডেভেলপার।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার হার্ডওয়্যার, ইনস্টলেশন এবং ট্রাবলশুটিং সম্পর্কে প্রাথমিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর।
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, মোবাইল বিল, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৬ মে ২০২৬।
