২৭ এপ্রিল (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৭৬ লক্ষ ৩৪ হাজার ৩১৫ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৬ দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১২১ দশমিক ৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৭৬ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১৫ দশমিক ৮৬ পয়েন্ট ও ১৩০৬২ দশমিক ৫১ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫ টির এবং কমেছে ৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩ টি কোম্পানির শেয়ারের।
