ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠানটি কোয়ালিটি কন্ট্রোলার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: কোয়ালিটি কন্ট্রোলার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বায়িং হাউস, গার্মেন্টসে শিল্পে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১২ মে ২০২৬।
