ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ডাটা অ্যানালাইটিকস অ্যান্ড এআই বিভাগ হেড অব ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেড অব ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন।
বিভাগ: ডাটা অ্যানালাইটিকস অ্যান্ড এআই।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (সিএস/ডাটা সায়েন্স/সমমান)।
অন্যান্য যোগ্যতা: ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিংয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৬।
