মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার/সহকারী ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: সিনিয়র ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার/সহকারী ইঞ্জিনিয়ার।
পদসসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: গ্লাস ও সিরামিক প্রযুক্তিতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ই-মেইল আদান-প্রদানে বাস্তব অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে সাবলীল লিখিত এবং মৌখিক যোগাযোগের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: নারায়ণগঞ্জ।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১০ এপ্রিল ২০২৬।
