৩১ মার্চ (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৫ কোটি ২ লক্ষ ১১ হাজার ৮৯৮ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১১৮ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯০৩ দশমিক ৬৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১৯ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ১৯৯ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০০ দশমিক ৯৮ পয়েন্ট ও ১২৭২০ দশমিক ৯৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৩ টির এবং কমেছে ১২৯ টির আর অপরিবর্তিত রয়েছে ১৬ টি কোম্পানির শেয়ারের।
