৩০ মার্চ (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৫০ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৩০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড , ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ।
