৩০ মার্চ (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৯ লক্ষ ২১ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭৮ দশমিক ৯৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ০১ পয়েন্ট বেড়েছে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭০ দশমিক ১২ পয়েন্ট ও ১৯৯৬ দশমিক ৩৯ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৪ টির এবং কমেছে ৯৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৭১ টি কোম্পানির শেয়ারের।
