Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » জ্বালানি তেল একচেটিয়া নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ
    জ্বালানি-বিদ্যুৎ

    জ্বালানি তেল একচেটিয়া নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

    মার্চ ২৯, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    oil1
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ২৯ মার্চ (রোববার) জনস্বার্থে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এ নোটিশ পাঠান। ই-মেইল ও ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে এটি প্রেরণ করা হয়।

    নোটিশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), পেট্রোবাংলা, যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ইস্টার্ন রিফাইনারি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

    নোটিশে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী, মজুতদার ও কালোবাজারিরা বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।

    বন্ধ থাকা বিভিন্ন পাম্পে অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের প্রমাণ মিললেও কঠোর আইনি ব্যবস্থা না নেওয়ায় এ প্রবণতা থামছে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নামমাত্র জরিমানা করায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এমনকি ব্যক্তি পর্যায়েও মজুতদারি শুরু হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

    ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী মজুতদারি ও কালোবাজারির জন্য সর্বনিম্ন ১৪ বছর সশ্রম কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত বিধান রয়েছে। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধ বেড়েই চলেছে।

    আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বার্থে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

    তেল একচেটিয়া নিয়ন্ত্রণ

    সম্পর্কিত খবর

    যেসব এলাকায় মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

    জুলাই ২০, ২০২৬

    দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

    জুন ৩০, ২০২৬

    ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে

    এপ্রিল ২৬, ২০২৬

    ১৬টি জ্বালানি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

    মার্চ ১৪, ২০২৬

    সরাসরি জ্বালানি তেল সরবরাহের নির্দেশ বিপিসির নিবন্ধিত গ্রাহকদের

    মার্চ ১১, ২০২৬

    নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি

    মার্চ ১০, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.