২৯ মার্চ (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৪ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অটোকারস লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২৯ মার্চ (রবিবার) কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৩০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: টেকনো ড্রাগস লিমিটেড, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, ড্যাফডিল কম্পিউটার্স লিমিটেড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, একমি পেস্টিসাইড লিমিটেড এবং এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
