২৯ মার্চ (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ২৩ লক্ষ ৭৫ হাজার ৭৪৩টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১১ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯০ দশমিক ২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ০ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ১৪ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩২ দশমিক ৪৩ পয়েন্ট ও ১৩১০২ দশমিক ৪২ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫১ টির এবং কমেছে ৫৬ টির আর অপরিবর্তিত রয়েছে ১৩ টি কোম্পানির শেয়ারের।
