২৫ মার্চ (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ ৫৬ হাজার ৬১১টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১২২ দশমিক ৭৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১ দশমিক ১৯ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ১৪ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৮ দশমিক ৪৪ পয়েন্ট ও ১৩১১১ দশমিক ১৩ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৬ টির এবং কমেছে ৪৫ টির আর অপরিবর্তিত রয়েছে ১৪ টি কোম্পানির শেয়ারের।
