০৩ মার্চ (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৫০১ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৫৪ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২৩ দশমিক ৫৭ পয়েন্ট কমেছে এবং ‘ডিএস৩০’ সূচক ৬৮ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৬ দশমিক ১৪ পয়েন্ট ও ২০৬৭ দশমিক ২৩ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪ টির এবং কমেছে ৩৩৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টি কোম্পানির শেয়ারের।
