প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগ সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অফিসার।
বিভাগ: কোল্ড চেইন বিজনেস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এফএমসিজি শিল্পে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৭ মার্চ ২০২৬।
