সম্প্রতি প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার।
বিভাগ: অ্যাকাউন্টস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা (যেমন, কুইকবুকস, এসএপি, ওরাকল, ট্যালি, অথবা ইআরপি সিস্টেম)। মাইক্রোসফট এক্সেলে ভালো জ্ঞান (পিভট টেবিল, ভিএলইউকেপি, আর্থিক মডেলিং) আর্থিক প্রতিবেদনের মান (আইএফআরএস/জিএএপি) এবং কর আইন সম্পর্কে ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৬ থেকে ৩৬ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৫ মার্চ ২০২৬।
