২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এই তথ্য নিশ্চিত করেছে।
২৮ ফেব্রুয়ারি (শনিবার) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওইদিন সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ পাবেন না সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে থাকা ফিডারগুলোর বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মূলত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকা- লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন ঘোপাশাল ফিডার, কাকুয়ারপাড় ফিডার ও ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে— ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার (আংশিক), পর্যটন এলাকা, ফরিণাবাদ, সিলভার সিটি ও কেওয়াছড়া।
হিলুয়াছড়া চা-বাগান, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা এবং সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য বিউবো গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
