ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অডিট) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অডিট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৫ মার্চ ২০২৬।
