২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দি সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ৫২ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির ৫০ কোটি ৭৯ লক্ষ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৯ লক্ষ ৪৮ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
