২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্ম দিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৫০ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৬ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৫১ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০৪ দশমিক ৮৮ পয়েন্ট ও ১৪১৭৯ দশমিক ৩৩ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১ টির এবং কমেছে ২৫ টির আর অপরিবর্তিত রয়েছে ১৭ টি কোম্পানির শেয়ারের।
