এনআরবিসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি কোম্পানি সেক্রেটারি।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা এমবিএ।
অন্যান্য যোগ্যতা: বোর্ড রেজোলিউশন, প্রতিবেদন এবং নিয়ন্ত্রক জমা দেওয়ার খসড়া তৈরিতে দক্ষতা।
করপোরেট আইন, ব্যাংকিং প্রবিধান এবং শাসন অনুশীলনের বিস্তৃত জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১২ মার্চ ২০২৬।
