২৫ ফেব্রুয়ারি (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১০ দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪৯৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১ দশমিক ৫৮ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ০ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৯৫ দশমিক ৪৪ পয়েন্ট ও ১৪১২৩ দশমিক ১৭ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৬ টির এবং কমেছে ৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ১৭ টি কোম্পানির শেয়ারের।
