২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২২১ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান এর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ১৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ার দর ৪০ পয়সা বা ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সাইফ পাওয়ারটেক লিমিটেড, কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড, জাহিন স্পিনিং মিলস্ লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
