সিটি ব্যাংক পিএলসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রক আইন এবং নির্দেশিকা বিষয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর।
কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
