২২ ফেব্রুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৫৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮৭ দশমিক ৪২ পয়েন্ট ও ১৩৯৬৩ দশমিক ৪৩ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮ টির এবং কমেছে ৪৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৭ টি কোম্পানির শেয়ারের।
