১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ২৮৯ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ০ দশমিক ৮১ পয়েন্ট বেড়েছে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৬ দশমিক ০৯ পয়েন্ট ও ২১১২ দশমিক ৯৬ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭ টির এবং কমেছে ১৬৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৯ টি কোম্পানির শেয়ারের।
