জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি অ্যান্ড্রয়েড বিভাগে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগের নাম: অ্যান্ড্রয়েড।
পদের নাম: সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ২২-৪৫ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের যোগ্যতা।
*সিএসই/সিএস/আইটি/সমমানের বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
শেষ তারিখ: ৮ মার্চ ২০২৬।
