মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির মেকানিক্যাল, অটো রাইস অ্যান্ড রাইস ব্রান অয়েল মিলস, বগুড়া প্ল্যান্টের জন্য ডেপুটি ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি ম্যানেজার/ ম্যানেজার।
বিভাগ: মেকানিক্যাল, অটো রাইস অ্যান্ড রাইস ব্রান অয়েল মিলস, বগুড়া প্ল্যান্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/বিএসসি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/ বিএসসি।
অন্যান্য যোগ্যতা: সমস্ত প্ল্যান্ট যান্ত্রিক সরঞ্জামের সমস্যা সমাধান, মেরামত এবং রক্ষণাবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৬।
