১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৩০ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৭১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৮১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০৪ দশমিক ০৫ পয়েন্ট ও ১৪০৯৫ দশমিক ১৮ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬ টির এবং কমেছে ৫৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টি কোম্পানির শেয়ারের।
